সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আবু ধাবিতে আইইউসিএন ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস শুরু, অংশ নিচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু  

জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি, দূষণ এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট ক্রমবর্ধমান বৈশ্বিক রাজনৈতিক ও আর্থ-সামাজিক অস্থিরতার সাথে আরও জটিল হয়ে উঠছে। এদিকে প্যারিস চুক্তি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামোর জন্য ২০৩০ সালের সময়সীমা শেষ হতে মাত্র পাঁচ বছর বাকি! এই পরিস্থিতিতে আবুধাবিতে শুরু হলো বহুল আকাঙ্ক্ষিত আইইউসিএন কংগ্রেস ২০২৫। জীববৈচিত্র্য সংরক্ষণের এই বৈশ্বিক কংগ্রেসে অংশ নিচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

কংগ্রেসের প্রথম দিন অধিবেশনের ফাঁকে প্রকৃতিবন্ধু বলেন, ‘প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গতি আনতে এবারের কংগ্রেসে আমূল বদলে যাওয়ার বার্তা দেয়া হচ্ছে। আমরা এই যে প্লাস্টিক দূষণ করছি,মাটি-পানি-বায়ুদূষণসহ নানা দূষণ করছি, এসব যদি রুখতে চাই তাহলে আমাদের সবাইকে, বিশ্বসম্প্রদায়কে জোরেশোরে এগিয়ে আসতে হবে, সত্যিকারের বদলে যাওয়ার প্রত্যয় বাস্তবায়িত করতে হবে। যদি আমূল পরিবর্তন আমরা সম্মিলিতভাবে না আনি, তাহলে এই যে দিন দিন নানা ধরনের যে পরিবেশগত দুরাবস্থা হচ্ছে, তা ঠেকানো সম্ভব হবে না।’

চার বছর পর পর অনুষ্ঠিত হয় এই বৈশ্বিক কংগ্রেস। আইইউসিএন (IUCN) ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস হলো প্রকৃতি সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য একটি বৈশ্বিক সম্মেলন। এখানে সরকার, সুশীল সমাজ, আদিবাসী সম্প্রদায়, ব্যবসা ও শিক্ষাক্ষেত্রের নেতারা প্রকৃতি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য কৌশল নির্ধারণ ও কার্যক্রম গ্রহণের জন্য একত্রিত হন।

এবারের কংগ্রেস জীববৈচিত্র্য সুরক্ষার উচ্চাশাকে এগিয়ে নেয়ার, পদক্ষেপকে ত্বরান্বিত করার এবং প্রকৃতি ও মানুষ উভয়ের চাহিদা পূরণের জন্য সহযোগিতামূলক সমাধান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছে।

এবার বিশ্বসম্প্রদায় পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে, প্রতিটিই প্রকৃতি এবং মানবতা উভয়ের জন্য একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সাহসী, রূপান্তরমূলক পরিবর্তনের তাগিদ দেবে।

এই পাঁচটি এজেন্ডা হলো: স্থিতিস্থাপক সংরক্ষণ কর্মকাণ্ড বৃদ্ধি করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস করা, সাম্যতা নিশ্চিত করা, প্রকৃতিবান্ধব  অর্থনীতি ও সমাজ রূপান্তর নিশ্চিতের প্রত্যয় ঘোষণা করা এবং সংরক্ষণের জন্য নবধারার উদ্ভাবন এবং নেতৃত্ব বিকাশের আওয়াজ তোলা।

৯ অক্টোবর শুরু হয়ে কংগ্রেস চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। বাংলার জীববৈচিত্র্য রক্ষায় তথ্যচিত্র, সভা-সমাবেশ, বৃক্ষরোপণ, মিডিয়া ক্যাম্পেইন করে চলা মুকিত মজুমদার বাবু কংগ্রেসের অধিবেশনগুলোতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে সরব থাকবেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

আবু ধাবিতে আইইউসিএন ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস শুরু, অংশ নিচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু  

আপডেট সময় ০৭:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫