সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মিরপুরে শিয়ালবাড়ী অগ্নিকাণ্ড: কেমিক্যালের ধোঁয়ায় বাতাসে বিপদ, অসুস্থ হচ্ছে অনেকে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ পোশাক-কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ঘটনাস্থল থেকে কেমিক্যালের সাদা ধোঁয়া বের হচ্ছে।  এ অবস্থায় গোডাউনের পাশের রাইজিং ফ্যাশন নামের একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের অনেকে এই কেমিক্যালের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আশপাশের এলাকায় বাতাসও মারাত্মক বিপজ্জনক হয়ে উঠেছে। এলাকাবাসী বলছে, নাকে ঝাঁঝালো অনুভূতি হচ্ছে, চোখ জ্বলছে অনেকের।

বুধবার (১৫ অক্টোবর) সকালে শিয়ালবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ওই কেমিক্যাল গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নিভে গেছে।

এদিকে, কেমিক্যাল গোডাউনের পাশে অবস্থিত রাইজিং ফ্যাশন নামের একটি গার্মেন্টসের কর্মীরা সকালে কর্মক্ষেত্রে এসে অসুস্থ হয়ে পড়েছেন। কথা বলে জানা যায়, দুর্ঘটনার সময় কেমিক্যাল গ্যাসে পুরো গার্মেন্টস ভরে যায়। সকালে গার্মেন্টসে প্রবেশের পর একে একে কর্মীরা অসুস্থ হয়ে পড়েন। তাদের অনেককে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

রাইজিং ফ্যাশনের এক বলেন, কেমিক্যাল গোডাউনের বিষাক্ত গ্যাসে গার্মেন্টস ভরে ছিল। আমরা সকালে যখন কাজ করতে আসলাম, তখন কেমিক্যাল রিয়েকশনে অনেকে অসুস্থ হয়ে পড়ে।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরে ওই রাসায়নিকের গুদামে আগুন লাগে। বিকট শব্দে ১০ থেকে ১৫টি বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিপরীত পাশের পোশাক কারখানায়।

ধারণা করা হচ্ছে, সেখানে থাকা রাসায়নিক গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইডসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিকের গুদামে আগুনের কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর থেকেই পলাতক মালিক।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

মিরপুরে শিয়ালবাড়ী অগ্নিকাণ্ড: কেমিক্যালের ধোঁয়ায় বাতাসে বিপদ, অসুস্থ হচ্ছে অনেকে

আপডেট সময় ১২:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫