রাজধানীর মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে স্যার সৈয়দ রোডে প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দুইটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পর প্রতিষ্ঠানের কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন এসেছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, সকালের দিকে গলির ভেতরে প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

রাজধানীর মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১২:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫