ডাচ উপমন্ত্রীকে প্রধান উপদেষ্টা: নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইসের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়টি স্পষ্ট কর প্রধান উপদেষ্টা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নয়।

এসময় ড.ইউনূস আরও বলেন, অন্তবর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, আগের সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হওয়া বিপুলসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।

এছাড়া বৈঠকে নেদারল্যান্ডসের উপমন্ত্রী বাংলাদেশে শ্রম আইন সংস্কারকে স্বাগত জানান এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আশা জাগানো কথা বলেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ডাচ উপমন্ত্রীকে প্রধান উপদেষ্টা: নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না

আপডেট সময় ১১:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫