সংবাদ শিরোনাম ::
Logo ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার Logo ঘোড়ার মাংসের ‘অবৈধ কারবার’ বন্ধে হাইকোর্টে জয়া Logo ভয়াবহ গতিতে দেবে যাচ্ছে মেক্সিকো সিটি Logo দেশে বিড়াল পোষার প্রবণতা বেড়েছে, কারণ কী? Logo আগাম বন্যা-ঢলে কেবল নেত্রকোণাতেই ৭৮ হাজার কৃষকের ৩৭২ কোটি টাকার ক্ষতি Logo ট্রাম্পের হুমকি: ইরানের ইউরেনিয়াম স্পেস ফোর্সের নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেবো’ Logo যে আদিম মাছটি এখনো সাঁতরে বেড়ায় বাংলাদেশের পাহাড়ি নদীতে Logo আরেকটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে ১২ মে থেকে, প্রভাব বেশি থাকতে পারে ৩ বিভাগে Logo প্রকৃতিমা: জননী ও ধরিত্রী যেন একই সত্তা, সৃষ্টি আর ধৈর্যে একাকার Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ধানক্ষেত থেকে মেছো বিড়ালের তিন ছানা উদ্ধার

ফরিদপুরের সালথায় একটি ধানক্ষেত থেকে মেছো বিড়ালের তিনটি ছানা উদ্ধার করা হয়েছে। কৃষকরা ধান কাটার সময় ছানাগুলো পাওয়ার পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মেছো বিড়ালের তিনটি ছানা উদ্ধারের পর ফরিদপুর বনবিভাগে রাখা হয়েছে। সেখানে তাদের লালনপালন করা হচ্ছে। লালনপালনের পর বড় হলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বনবিভাগ।

এর আগে রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের রাসেল মাতুব্বর মেছো বিড়ালের ছানা তিনটি ধানক্ষেত থেকে উদ্ধার করেন।

রাসেল বলেন, উপজেলার নটখোলা মাঠে ধান কাটার সময় ক্ষেতের মাঝে ছানাগুলো দেখতে পাই। তখন আমার কাছে মনে হয় ছানাগুলো মেছো বাঘের হবে। এসময় ছানাগুলোর মা দৌড়ে পালিয়ে যায়। তখন ফাঁকা জায়গায় ছানাগুলো থাকলে নিরাপদ মনে হচ্ছিল না। তাদের দেখে খুব মায়া লাগে। তখন আমি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। পরে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। তারা এসে ছানা তিনটি নিয়ে যান।

বনবিভাগের ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার (পূর্বগঙ্গাবর্দী এসএফএনটিসি) তাওহীদ হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ছানা তিনটি করে আমাদের কাছে রাখা হয়েছে। এগুলো মেছো বিড়ালের ছানা। সচরাচর দেখা যায় না। সাধারণত এরা ক্ষতিকর নয়। কৃষি জমির ইঁদুর খায়।

তিনি আরও বলেন, ছানা তিনটির বয়স এক মাসের মতো হবে। হাঁটাচলা করতে পারে। তবে এত ছোট ছানা এই মুহূর্তে ছাড়া ঠিক হবে না। যার কারণে তাদের মাছ খাওয়ানোসহ লালনপালন করা হচ্ছে। বড় হলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

ধানক্ষেত থেকে মেছো বিড়ালের তিন ছানা উদ্ধার

আপডেট সময় ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫