ঢাকায় বৃহস্পতিবারও মৃদু ভূমিকম্প!

ঢাকায় বৃহস্পতিবার ফের মৃদু ভূমিকম্প!

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬ ।

বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা থেকে এর কেন্দ্রের দূরত্ব ২৩ কিলোমিটার উত্তর-পূর্বে। ভারতের আবহাওয়া বিভাগের বরাতে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা মৃদু। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ঢাকায় বৃহস্পতিবারও মৃদু ভূমিকম্প!

আপডেট সময় ০৪:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫