সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
ক্যাপস এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি

বায়ুদূষণ ও মান যাচাইয়ে রাঙ্গামাটিতে স্থাপিত হবে এয়ার মনিটরিং মেশিন     

রাঙ্গামাটি প্রথমবারের মতো বায়ুমান যাচাই যন্ত্র স্থাপিত হতে যাচ্ছে। এজন্য বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) একটি সমঝোতা স্মারক সই করেছে, যার ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হবে আধুনিক এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। একই সঙ্গে কার্যকর পর্যবেক্ষণ নিশ্চিতে গঠিত হবে ক্লিন এয়ার ক্লাব। পার্বত্য এলাকার পরিবেশগত চ্যালেঞ্জ বোঝা এবং সমাধানের পথ খুঁজতে এই উদ্যোগকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

রোববার (৩০ নভেম্বর) বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়। চুক্তিটি দেশের পার্বত্য অঞ্চলে বায়ুর মান নিয়ে নির্ভরযোগ্য ডেটা সংগ্রহ এবং তরুণদের গবেষণায় সম্পৃক্ত করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। এছাড়া ক্যাপসের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাছির আহম্মেদ পাটোয়ারী, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তানহা বিন মর্তুজা নিলয়সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, এ উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের হাতে গবেষণার বাস্তব সুযোগ তুলে দেবে। পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহী তরুণরা এখন ডেটা-ভিত্তিক বিশ্লেষণ শিখতে পারবে, যা ভবিষ্যতে নীতি নির্ধারণেও সহায়তা করবে।

অনুষ্ঠানে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ে একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন স্থাপন করা হবে, যা প্রতিদিন বায়ুর মান পরিমাপ করে গবেষণার জন্য ব্যবহারযোগ্য তথ্য তৈরি করবে। পাশাপাশি গঠিত হবে ক্লিন এয়ার ক্লাব, যেখানে শিক্ষার্থীরা গবেষণা, সচেতনতামূলক কার্যক্রম, কর্মশালা এবং কমিউনিটি-ভিত্তিক প্রকল্পে অংশ নিতে পারবে।

ক্যাপস এবং রাবিপ্রবি জানায়, বায়ুদূষণ সম্পর্কিত গবেষণা, জনসম্পৃক্ততা, এবং তথ্যভিত্তিক সচেতনতা কার্যক্রম রাঙামাটির স্থানীয় জনগোষ্ঠীর উপকারে আসবে। একই সঙ্গে দেশের পার্বত্য পরিবেশ ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় এটি সহায়ক হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

ক্যাপস এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি

বায়ুদূষণ ও মান যাচাইয়ে রাঙ্গামাটিতে স্থাপিত হবে এয়ার মনিটরিং মেশিন     

আপডেট সময় ০৪:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫