সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পই মৃদু ছিল। বুধবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটে বিয়ানীবাজারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। এছাড়া ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

আপডেট সময় ০১:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫