সুন্দরবনে চোরা শিকারিদের ফাঁদে আটকা বাঘ, রবিবারই উদ্ধারের আশা

সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি বেঙ্গল টাইগার।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, সুন্দরবনের পূর্ব বন বিভাগের মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের বনে হরিণ শিকারের ফাঁদে বাঘটি আটকা পড়েছে।

আটকা পড়া বাঘটি উদ্ধারে বন বিভাগ বিশেষজ্ঞদের নিয়ে রোববার সকালে উদ্ধার অভিযান শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার দুপুরের পর ফাঁদে বাঘ আটকে পড়ার খবর পায় বন বিভাগ। তারা বলছে, বাঘটি শুক্রবার রাতে কিংবা শনিবার সকালের দিকে চোরা শিকারিদের ফাঁদে আটকে পড়ে।

এদিকে বাঘ আটকে পড়ার খবরে শনিবার সন্ধ্যা থেকে স্থানীয় উৎসুক লোকজন ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। তবে বন বিভাগ বনের ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।

দ্বীপন বলেন, “শনিবার দুপুরের পর খবর পেয়ে সেখানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়। তারা গিয়ে ফাঁদে আটকা পড়া বাঘটি দেখতে পান।

“এরপর বন বিভাগের কর্মীরা শরকির খাল পাড় এলাকা ঘেরাও করে রেখেছেন, যাতে লোকজন সেখানে যেতে না পারেন।”

ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে জানিয়ে এ বন কর্মকর্তা বলেন, তিনি রোববার সকালে পৌঁছালে বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। বাঘটি উদ্ধারে প্রয়োজনে ট্র্যাংকুলাইজার গ্যান (চেতনানাশক ওষুধ) ব্যবহার করা হবে।

“বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে সেটি উদ্ধার করে খাঁচায় বন্দি করে খুলনা কিংবা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।”

বন বিভাগের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান দ্বীপন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সুন্দরবনে চোরা শিকারিদের ফাঁদে আটকা বাঘ, রবিবারই উদ্ধারের আশা

আপডেট সময় ১২:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬