ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলে। হাইপোথারমিয়ায় লুইজিয়ানায় দুই এবং টেক্সাসে একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে ঝুঁকিতে ৩০ অঙ্গরাজ্যের ২০ কোটি মানুষ।
মূলত তুষারপাত, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

রয়টার্স জানিয়েছে এ খবর। প্রতিবেদন বলছে, এরই মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ লাখের বেশি বাসিন্দা। দুই দিনে বাতিল হয়েছে অন্তত ১৪ হাজার ফ্লাইট। এরমধ্যে কেবল রোববারই বাতিল হয়েছে ১০ হাজার। বিলম্বিত হয়েছে ৯ হাজার ফ্লাইট।
অন্তত ২৫টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। তীব্র শীতে বাইরে বের হওয়া প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে ‘জীবননাশের ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি কয়েক দিন ধরে চলতে পারে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















