সংবাদ শিরোনাম ::

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় এনসিপি প্রধান অজিত পাওয়ার নিহত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত হয়েছেন। বুধবার সকালে তাঁকে বহনকারী বিমানটি জরুরি অবতরণের চেষ্টার সময় বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এসময় সঙ্গে থাকা আরও পাঁচজন নিহত হন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে উড়োজাহাজটি মুম্বাই থেকে বারামাতির উদ্দেশে উড়াল দেয়। এর ৪৫ মিনিট পর পৌনে ৯টার দিকে বিমানটি নামার প্রস্তুতি নেওয়ার সময় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

পুনের স্থানীয় সরকার নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য বারামাতি যাচ্ছিলেন তিনি। সেখানে চারটি জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিল।

৬৬ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। এদিকে এই দুর্ঘটনার পর সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শারদ পাওয়ার এবং সুলে শিগগির পুণের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় এনসিপি প্রধান অজিত পাওয়ার নিহত

আপডেট সময় ১১:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬