এবার দেশের দক্ষিণে মৃদু ভূমিকম্প, উৎপত্তি সাতক্ষীরায়

এবার দেশের দক্ষিণাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

ভোরে ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। তবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত রোববার ১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়াও গত বছর নভেম্বরের শেষদিকে দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছিল।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

এবার দেশের দক্ষিণে মৃদু ভূমিকম্প, উৎপত্তি সাতক্ষীরায়

আপডেট সময় ১২:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬