বাজারে এখন লেবুর সময়। ভিটামিন সি সমৃদ্ধ লেবু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বাজারে লেবুর দাম তুলনামূলক কম থাকায় অনেকেই একসাথে বেশি করে লেবু কিনে থাকেন। সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে লেবুর বেশি দামের সময়েও রান্না অথবা সালাদে চট করে খানিকটা লেবুর ফ্লেভার যোগ করে দিতে পারবেন। একবারে বেশি করে কিনে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন লেবু। তবে অনেকেই লেবু সংরক্ষণের সঠিক পদ্ধতি জানেন না। জেনে নিন লেবু সংরক্ষণের কিছু কৌশল-
লেবু সংরক্ষণের পদ্ধতি:
১. ফ্রিজে সংরক্ষণ:
- আস্ত লেবু: লেবু সংরক্ষণ করার সবচেয়ে ভালো এবং প্রচলিত উপায় হলো ফ্রিজে রাখা। ফ্রিজের সবজি ড্রয়ারে লেবু রাখুন। এভাবে লেবু এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।
- দীর্ঘমেয়াদী সংরক্ষণ: জিপলক ব্যাগে লেবু ভরে বাতাস বের করে সিল করে ফ্রিজে রাখুন। এতে লেবু ১ মাস পর্যন্ত ভালো থাকে।
- কাটা লেবু: যদি অর্ধেক কাটা লেবু সংরক্ষণ করতে চান তবে তা খাবার পেঁচানোর প্যাকেটে রাখুন। তবে তা অবশ্যই কয়েকদিনের মধ্যে ব্যবহার করতে হবে
২. লেবুর রস সংরক্ষণ:
- বরফের ট্রে: লেবুর রস সংরক্ষণ করতে পারেন বরফ জমানোর ট্রেতে। লেবুর রস বরফের ট্রেতে জমিয়ে ফ্রিজে রাখুন। এতে লেবুর রস বেশ কয়েকদিন ভালো থাকে। তবে তাজা শরবত হিসেবে ব্যবহার করা যাবে না।
- বরফের কিউব: লেবুর রস বরফের কিউব করে তৈরি করে ডিপ ফ্রিজে রাখুন। ব্যবহারের আগে বরফ গলিয়ে নিন।
৩. লেবু টুকরা করে সংরক্ষণ:
- লেবু ছোট টুকরা করে বরফের ট্রেতে রাখুন। পানি দিয়ে ভরে ডিপ ফ্রিজে রাখুন। ব্যবহারের আগে বরফ গলিয়ে নিন। এভাবে লেবু ৩ মাস পর্যন্ত ভালো থাকে।
- লেবু চার টুকরা করে কেটে পাতলা প্লাস্টিকে মুড়িয়ে জিপলক ব্যাগে রাখুন। এতে লেবু ৩ মাস পর্যন্ত ভালো থাকে।
৪. পানিতে ডুবিয়ে সংরক্ষণ:
- একটি কাচের বড় পাত্রে পানি দিয়ে তার মধ্যে সব লেবু ফ্রিজে রাখুন। এতে লেবু ৩ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।
৫. টিপস:
- লেবু এথিলিন সংবেদনশীল। তাই এথিলিন উৎপন্নকারী ফল (যেমন: আপেল, কলা) এসব থেকে দূরে রাখুন। অনেক দিন ভালো থাকবে।
- লেবু সরাসরি রোদে রাখবেন না। এতে করে লেবু শুকিয়ে যাবে।
- লেবু সংরক্ষণের জন্য প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না।
নিজস্ব সংবাদ : 




















