শপথ নিলেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জয়ী ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২২ মিনিটে পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে শপথ গ্রহণ করেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথে অংশ নেয়নি বিএনপি।

সংবিধান অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যের শপথ পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

আপডেট সময় ০৪:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬