নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ     

নেপালে জেনজি অভ্যুত্থানে সরকারের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে জ্যেষ্ঠ রাজনীতিকদের পেছনে ফেলে প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক র‍্যাপার অর্থাৎ র‍্যাপ শিল্পী বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহ। নেপালে নির্বাচনের পর ভোট গণনায় দেখা যাচ্ছে, বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বড় ব্যবধানে এগিয়ে আছে। ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বালেন্দ্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবারের নির্বাচনে শাহ-যিনি জানুয়ারি পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ছিলেন,প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্যান্য প্রার্থীর সঙ্গে, যাদের মধ্যে ছিলেন কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং নেপালি কংগ্রেসের গগন থাপা।

শনিবার সকাল পর্যন্ত যত ভোট গণনা হয়েছে তাতে দেখা যাচ্ছে শাহের মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের দুই-তৃতীয়াংশের বেশি জায়গায় এগিয়ে আছে-এ তথ্য জানিয়েছে বিবিসি নেপালি।

নেপালি কংগ্রেস দ্বিতীয় অবস্থানে অনেক পিছিয়ে এবং ইউএমএল তৃতীয় স্থানে রয়েছে।

চূড়ান্ত ফলাফল আগামী সপ্তাহের আগেই নাও আসতে পারে। পাহাড়ি দেশ নেপালে ভোট গণনা ঐতিহ্যগতভাবে ধীরগতির, এবং দূরবর্তী অঞ্চলগুলো থেকে ব্যালট আনার জন্য হেলিকপ্টার ব্যবহার করতে হয়, ফলে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন লেগে যেতে পারে।

বালেন্দ্র শাহ নাম হলেও স্থানীয়ভাবে বালেন নামে পরিচিত ৩৫ বছর বয়সী এই নেতা অবকাঠামো প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন এবং কয়েক বছর ধরে নেপালের হিপ হপ অঙ্গন ‘নেফপ’-এ সক্রিয় সদস্য ছিলেন।

তিনি বহু গান প্রকাশ করেছেন, যেগুলোর বেশিরভাগই সামাজিক বার্তাধর্মী। এর মধ্যে অন্যতম পরিচিত গান “বালিদান” যার অর্থ ‘ত্যাগম’সেটি ইউটিউবে মিলিয়ন ভিউ পেয়েছে।

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল, পরে যা দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক স্থবিরতার ক্ষোভে পরিণত হয়,সে সময় দেশের তরুণদের মধ্যে শাহের জনপ্রিয়তা আরও বেড়ে যায়।

বালেন্দ্র শাহ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছিলেন এবং এক পর্যায়ে কেপি ওলিকে “সন্ত্রাসী” আখ্যা দিয়ে বলেন, তিনি দেশের সাথে বেইমানি করেছেন।

বালেন প্রতিষ্ঠানবিরোধী মঞ্চের প্রতিনিধি হিসেবে নিজের রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছিলেন। তিনি গত বছরের সেপ্টেম্বরে নেপালের রাজনীতিকে নতুন রূপ দেওয়া জেন-জি আন্দোলনের ঢেউয়ে সওয়ার হয়ে দেশটির নতুন নেতা হয়ে উঠেছেন।

বিবিসির সঙ্গে কথা বলা বহু তরুণ ভোটার বলছেন,তারুণ্য ও উদ্যমই এখন দেশের প্রয়োজন, এবং শাহ নেপালের ভবিষ্যতের নতুন অধ্যায়ের প্রতীক।

তবে ইতোমধ্যে সমালোচকরা প্রশ্ন তুলেছেন দেশ পরিচালনার জন্য তিনি কতটা উপযুক্ত। মেয়র হিসেবে রাজধানীর সড়কগুলো পরিষ্কার রাখতে এবং অবৈধ ব্যবসা দমনে তিনি রাস্তার হকার ও ভূমিহীন মানুষের বিরুদ্ধে কঠোরভাবে পুলিশ ব্যবহার করেছেন। এসব কর্মকাণ্ডের জন্য তিনি মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েন।

এছাড়া তিনি নির্বাচনের আগে বার বার গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন, যা প্রধানমন্ত্রী হলেও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল তিন হাজারের বেশি গাছ

নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ     

আপডেট সময় ০১:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬