জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি জানিয়েছেন, দুই মামলায় জামিন হওয়ায় আনিস আলমগীরের কারামুক্তিতে আর বাধা নেই।

এরআগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।।

জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়।

১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক মামলা করে।

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

আপডেট সময় ০২:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬