ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন কিনা প্রশ্ন তুললেন ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন কিনা প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোজতবার জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি জানি না তিনি আদৌ জীবিত আছেন কি না। এখন পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি’।

এক্ষেত্রে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার মোজতবা খামেনি প্রথমবারের মতো একটি বিবৃতি দিয়েছেন, তবে সেটি ভিডিওতে বক্তব্য দেয়ার বদলে লিখিত আকারে প্রকাশ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি শুনছি তিনি জীবিত নেই। আর যদি তিনি জীবিত থাকেন, তাহলে তার দেশের জন্য খুব বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা’।

তবে একই সঙ্গে তিনি বলেন, মোজতবা খামেনির মৃত্যুর খবর এখনও কেবল ‘গুজব’ হিসেবেই শোনা যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন কিনা প্রশ্ন তুললেন ট্রাম্প

আপডেট সময় ১২:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬