আধুনিক পদ্ধতিতে বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ এবং ঢাকার দুই সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বজ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা প্রধানমন্ত্রী তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনারর জন্য যারা কাজ করে তাদেরকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

আব্দুস সালাম বলেন, সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ এখনও পাইনি। রাজস্ব বাড়াতে চেষ্টা চলছে।

ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাস্তাঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করবো। মশা নিধনে নানা কার্যক্রম নেয়া হয়েছে। শুধু ওষুধে কাজ হবে না। খাল পরিষ্কার করছি। বর্ষার আগে মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা অটোমেশন-পরিবহন ব্যবস্থা উন্নয়নে ইলেকট্রনিক থ্রি হুইলারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। পরিবহনযন্ত্র আমদানির চেয়ে দেশে তৈরির কথা বলেছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আধুনিক পদ্ধতিতে বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬