ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুইটি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে দুই লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 










