তেহরানজুড়ে ব্যাপক বিমানহামলা, ইরানের বিপ্লবী বাহিনীর গোয়েন্দাপ্রধান নিহত  

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতি অনুসারে, সোমবার ভোরে মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় খাদেমি নিহত হন।

মাজিদ খাদেমি আগের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় নিহত হন।

তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গ্যাস স্টেশনও ছিল।

শুধু তেহরান নয়, ইরানের অন্যান্য শহর থেকেও হামলার খবর এসেছে। বোরোজের্দ, শিরাজ ও কওমে বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের তৎপরতার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কওমের একটি আবাসিক এলাকাও হামলার শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রাদেশিক কর্মকর্তারা।

হরমুজ প্রণালী খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল ভাষার হুঁশিয়ারির পর ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে আগ্রাসনকারী যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েল।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

তেহরানজুড়ে ব্যাপক বিমানহামলা, ইরানের বিপ্লবী বাহিনীর গোয়েন্দাপ্রধান নিহত  

আপডেট সময় ০৪:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬