সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ট্রাম্পের হুমকির জবাবে আইআরজিসি

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন ক্রস’ করলে অঞ্চলের বাইরেও হামলা চালাবে ইরান

ওয়াশিংটন যদি তেহরানের ‘রেড লাইন’ অতিক্রম করে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই সতর্কবার্তা দিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের রেড লাইন অতিক্রম করা হলে ওই অঞ্চলে বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি।

শুধু তাই নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল-গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‘‘বিপ্লবী গার্ড বাহিনী আবারও ঘোষণা করছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে আমাদের পাল্টা জবাব এই অঞ্চলের সীমানার বাইরে হবে।’’

আইআরজিসি বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে; যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম। কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে।

এর আগে ক্ষ্যাপাটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে!

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ট্রাম্পের হুমকির জবাবে আইআরজিসি

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন ক্রস’ করলে অঞ্চলের বাইরেও হামলা চালাবে ইরান

আপডেট সময় ০৬:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬