৫ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে এ ঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

সকালে এক বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।

এ ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা

হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এর মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে চুয়াডাঙ্গায়। এসময় যশোরে ২৭ মিলিমিটার, নীলফামারীর ডিমলায় ৩১ মিলিমিটার, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জের তাড়াশে ২৬ মিলিমিটার, সাতক্ষীরায় ২৪ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টি ঝরেছে।

এসময়ে সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে রাঙামাটিতে। আর সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল উত্তরের জেলা পঞ্চগড়ে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

৫ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

আপডেট সময় ০১:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬