ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠক হচ্ছে কি না, তা নিয়ে সংশয় ছিল। এবার বার্তা এল ইসলামাবাদে ইরান কোনো বৈঠকে যোগ দেবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন বলে আল জাজিরার লাইভে বলা হয়েছে।

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার কোনো পরিকল্পনা তারা করছেন না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না। এর ফল কখনোই ভালো হবে না।

ইরানের পক্ষে বার্তা দেওয়ার কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক গণমাধ্যমে মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদে যাওয়ার তথ্য এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে ফের পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা আজ সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এ ছাড়া প্রায় একই সময়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আমেরিকা নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

গত কদিন ধরেই প্রস্তুতি চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠকের। তবে হঠাৎ করে নতুন উত্তেজনা ছড়ায় ইরানের জাহাজ যুক্তরাষ্ট্রের হাতে আটকের পর। এক পর্যায়ে চালু করা হরমুজ প্রণালিও নতুন করে অবরোধ করে ইরান।

বিবিসি লিখেছে, মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়ে।

এদিকে যুক্তরাষ্ট্রের হাতে ইরানের জাহাজ আটক হওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজে হামলা করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত

আপডেট সময় ০২:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬