সংবাদ শিরোনাম ::
Logo নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’   Logo দেশে তাপপ্রবাহ চলমান, হাওরে আগাম বন্যার শঙ্কা Logo ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে মন্ত্রিপরিষদের পরিপত্র জারি Logo যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত

জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই কম্পনের পর ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোতে  সুনামি আঘাত হেনেছে। এতে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এসব প্রিফেকচারের বাসিন্দাদের নদী ও উপকূলীয় এলাকা থেকে সরে গিয়ে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এই ভূমিকম্পের জেরে রাজধানী টোকিও পর্যন্ত কম্পন অনুভূত হয়। সেখানে কয়েক মিনিট ধরে ভবনগুলো দুলতে দেখা যায়।

জাপানি ভাষা না জানা দর্শকদের জন্য রাষ্ট্রীয় টিভি চ্যানেল এনএইচকের পর্দায় ইংরেজিতে ভেসে ওঠে, ‘Tsunami! Evacuate!’ এবং ‘Don’t turn back’।

জাপানের সংবাদমাধ্যম কিয়োডো জানিয়েছে, আওমোরি ও মিয়াগি প্রিফেকচারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। অন্যদিকে, এনএইচকে জানিয়েছে, ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক বলেছেন সেখানেও কোনো অস্বাভাবিকতা নেই।

ফুকুশিমা দাইচি কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষা চলছে, যেখানে ২০১১ সালে জাপানের পূর্ব উপকূলে একটি ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর বিপর্যয় ঘটেছিল।

আপলোডকারীর তথ্য

Shuvo

নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’  

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত

আপডেট সময় ০৩:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬