সংবাদ শিরোনাম ::
Logo নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’   Logo দেশে তাপপ্রবাহ চলমান, হাওরে আগাম বন্যার শঙ্কা Logo ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে মন্ত্রিপরিষদের পরিপত্র জারি Logo যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা অপ্রত্যাশিত ছিল না। এই বাস্তবতার ভিত্তিতে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে, আমাদের বলা হয়েছে ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে, যতক্ষণ না তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।’

‘তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত ও সক্ষম রাখতে বলেছি। সেই সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি করবো, যতক্ষণ না তাদের প্রস্তাব জমা দেওয়া হয় এবং আলোচনা কোনো না কোনোভাবে সমাপ্ত হয়’, যোগ করেন ট্রাম্প।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশ ব্যবহার করে ফেলেছে। বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনের তথ্য অনুযায়ী, এর ফলে আগামী কয়েক বছরের মধ্যে নতুন কোনও যুদ্ধ শুরু হলে গোলাবারুদ সংকটে পড়ার ‘তাৎক্ষণিক ঝুঁকি’ তৈরি হয়েছে।

মূলত ইরানের সঙ্গে যুদ্ধে নিজেদের শক্তিশালী ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী। বিশ্লেষকদের মতে, এভাবে অস্ত্র খরচ হতে থাকলে ভবিষ্যতে নতুন কোনও সংঘাতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে গোলাবারুদ সংকটে পড়তে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’  

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর

আপডেট সময় ১২:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬