মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বৃষ্টিহীন আবহাওয়া ও উচ্চ তাপমাত্রার কারণে জনজীবনে দেখা দিচ্ছে চরম অস্বস্তি।
রাজশাহী অবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কম।
এদিকে খুলনা বিভাগসহ দেশের ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকালও তাপপ্রবাহ থাকতে পারে বলে জানা গেছে। বুধবার রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















