তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস

দেশজুড়ে ২০ এপ্রিল থেকে টানা ৩ দিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। আগামী ২৬ এপ্রিল থেকে দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এরপর তাপপ্রবাহ কমে আসতে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘২৫ তারিখ থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৬ তারিখের পর থেকে মাসের শেষ দিনগুলোতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এসময় দেশে গরম অনেকটা কমে আসতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের এই আনুষ্ঠানিক পূর্বাভাসের আগে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংঘ বাংলাদেশে ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) প্রায় একই পূর্বাভাস দিয়েছিল।

বিডব্লিউওটি’র ফেসবুক পেইজে ২০ এপ্রিল জানানো হয়েছিলে যে, ২৬-২৭ এপ্রিল থেকে দেশজুড়ে শক্তিশালী একটি ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

এই বৃষ্টি বলয়টি ২৬ বা ২৭ এপ্রিল শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে এবং এটি ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত বিরতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে সিলেট বিভাগে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এটি অধিক সক্রিয় থাকার সম্ভাবনা আছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস

আপডেট সময় ০১:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬