সংবাদ শিরোনাম ::
Logo বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি Logo রাঙ্গামাটিতে পুরুষ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকাতুর সঙ্গিনী Logo মাছ বেশি ভাজলে যে যে ক্ষতি হয় Logo ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস Logo প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা’র আয়োজনে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা Logo হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!   Logo রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি Logo উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়!

রাঙ্গামাটিতে পুরুষ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকাতুর সঙ্গিনী

রাঙ্গামাটির লংগদু উপজেলা উপজেলায় প্রায় ৬০ বছর বয়সী এক পুরুষ হাতির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ভাসান্যাদম এলাকায় হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। হাতির মরদেহের কাছে কোনো মানুষ যেতে পারছে না বলে সর্বশেষ প্রতিবেদনগুলোতে জানা গেছে। কারণ মৃত হাতিটির পাশেই যেন সার্বক্ষণিক পাহারায় আছে এটির সঙ্গিনী। সাধারণত হাতিরা নিজস্ব সমাজবদ্ধ প্রাণী এবং সঙ্গী ও শাবকদের প্রতি এদের আবেগ প্রমাণিত।

রাঙ্গামাটিতে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাছালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম নিয়াজী।

বন বিভাগ জানায়, ওই হাতির শরীরে দীর্ঘদিন ধরে কিছু ক্ষতচিহ্ন ছিল এবং সেটি দুর্বল ছিল। বেশ কয়েক দফায় হাতিকে চিকিৎসাও দেওয়া হয়েছিল। হাতিটির বয়স প্রায় ৬০ বছর।

এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্য জয়নাল সংবাদমাধ্যমকে বলেন, সকালে আমি হাতিটির অবস্থা দেখতে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত বন বিভাগকে খবর দিই।

তিনি বলেন, মৃত হাতিটির পাশে যাওয়া যাচ্ছে না। পাশে একটি সঙ্গী দাঁড়িয়ে আছে। সেটি লোকজন দেখলে তেড়ে আসে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, হাতিটি কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। গত ১০ এপ্রিল চিকিৎসক দল হাতিটিকে চিকিৎসা দেয়। এর পর থেকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হচ্ছিল। ইআরটি টিম সকালে হাতিটিকে খাবার মাধ্যমে ওষুধ খাওয়ানোর জন্য সেখানে যায়। পরে হাতিটির মৃতদেহ দেখতে পায়। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৬৫ বছর।

মো. রফিকুজ্জামান শাহ আরও বলেন, মৃত হাতিটির পাশে সঙ্গী হাতি দাঁড়িয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে তারা মূলত শোক প্রকাশ করে। সঙ্গী হাতিটি সরে গেলে মৃত হাতিটির দাফন করা হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি

রাঙ্গামাটিতে পুরুষ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকাতুর সঙ্গিনী

আপডেট সময় ০৫:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬