সংবাদ শিরোনাম ::

বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই

বরিশালে অনুষ্ঠিত হলো প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এর আয়োজনে ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৪।

রেজিস্ট্রেশনকৃত ২০২ জন শিক্ষার্থীর মধ্যে এই পরীক্ষায় অংশ নেয় ১০২ জন শিক্ষার্থী। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য এ আয়োজন।

বরিশাল জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এ বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবীর।

বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই prokritibarta

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গৌতম বাড়ই, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাশহুরুল আমিন, জেআইএস চেয়ারম্যান সাহলে এম শেলী, আবিষ্কারের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক সোহেল ও এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সাঈদ পান্থ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব-বরিশালের সভাপতি প্রফেসর মফিজুর রহমান। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভ।

পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৫০ জন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় অলিম্পিয়াডে অংশ নিবে। জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ২০২৪ তারিখে ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে। আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

জনপ্রিয় সংবাদ

গোলাপী ফ্রক পরা পরীর কোলে গন্ধগোকুল, পেছনে হাঁটছে সজারু!

বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই

আপডেট সময় ০৬:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪