প্রকৃতি আমার মা

  • আলম হোসেন
  • আপডেট সময় ১১:৩৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • 110

প্রকৃতি আমার মা

সকাল বেলায় আলোর রেখা
আলতো ছোঁয়ায় আমার মুখখানি
আদর করে।
সবুজ ঘাসে পা ফেলি যখন
শিশির ভেজা মনটা জুড়ায়।

নদীর স্রোতে ঢেউয়ের গানে
ক্লান্ত হলে শান্তি খুঁজে পাই।
ফুলেরা ফোটে রঙে সাজে ধরা
ফলের ভারে মাথা নোয়ায় গাছেরা।
বাতাস এসে দেয় চুলেতে দোলা
মনে হয় যেন মায়ের আদর ভরা।

সবুজ পাতার ফাঁকে রোদের আলতো খেলা
মাটির বুকে নরম ছায়া একটুখানি আশ্রয়।
শব্দহীন পথ হাঁটি আরামের শীতল পরশ
ক্লান্ত মন জুড়িয়ে যায় এই ছায়া তরুবীথি।

ঝরনাধারা ঝিরিঝিরি সুরে
পাহাড়ের গা বেয়ে নামছে অঝোরে।
মাটিতে মিশে জীবনের স্পন্দন
মিশে যায় দূর দিগন্তে।
ক্লান্ত হয় না কভুও তার যাত্রা
নিরন্তর বয়ে চলা স্রোতে।

নদী বয়ে যায় পাহাড়ের কোল ঘেঁষে
গাছপালা সবুজে মাঠ ভরে তোলে।
বাতাসে ওড়ে পাতা কী নয়নাভিরাম
জলের শব্দ বাজে কানে জীবন চলে অবিরাম।

রাতের তারা ঝিকিমিকি আলো বিলায়
গভীর রাত নীরব নিস্তব্ধ প্রকৃতি
ঘুম পাড়ায় আলতো করে।
মা গো তুমি আমার সব
তোমার কোলে শান্তি চিরকাল।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রকৃতি আমার মা

আপডেট সময় ১১:৩৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

সকাল বেলায় আলোর রেখা
আলতো ছোঁয়ায় আমার মুখখানি
আদর করে।
সবুজ ঘাসে পা ফেলি যখন
শিশির ভেজা মনটা জুড়ায়।

নদীর স্রোতে ঢেউয়ের গানে
ক্লান্ত হলে শান্তি খুঁজে পাই।
ফুলেরা ফোটে রঙে সাজে ধরা
ফলের ভারে মাথা নোয়ায় গাছেরা।
বাতাস এসে দেয় চুলেতে দোলা
মনে হয় যেন মায়ের আদর ভরা।

সবুজ পাতার ফাঁকে রোদের আলতো খেলা
মাটির বুকে নরম ছায়া একটুখানি আশ্রয়।
শব্দহীন পথ হাঁটি আরামের শীতল পরশ
ক্লান্ত মন জুড়িয়ে যায় এই ছায়া তরুবীথি।

ঝরনাধারা ঝিরিঝিরি সুরে
পাহাড়ের গা বেয়ে নামছে অঝোরে।
মাটিতে মিশে জীবনের স্পন্দন
মিশে যায় দূর দিগন্তে।
ক্লান্ত হয় না কভুও তার যাত্রা
নিরন্তর বয়ে চলা স্রোতে।

নদী বয়ে যায় পাহাড়ের কোল ঘেঁষে
গাছপালা সবুজে মাঠ ভরে তোলে।
বাতাসে ওড়ে পাতা কী নয়নাভিরাম
জলের শব্দ বাজে কানে জীবন চলে অবিরাম।

রাতের তারা ঝিকিমিকি আলো বিলায়
গভীর রাত নীরব নিস্তব্ধ প্রকৃতি
ঘুম পাড়ায় আলতো করে।
মা গো তুমি আমার সব
তোমার কোলে শান্তি চিরকাল।