জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ: শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত ৯০

ভারতের উত্তরপ্রদেশজুড়ে ভয়াবহ ঝড়, বজ্রপাত ও অকাল ভারি বৃষ্টিতে ৯০ জনের প্রাণহানি ঘটেছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর ও প্রতাপগড় জেলায়।

বুধবার (১৩ মে) রাতভর চলা এই দুর্যোগে বহু গাছ উপড়ে পড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং শত শত কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে ঝড়ে মানুষকে উড়িয়ে নিতেও দেখা গেছে।

সরকারি হিসাব অনুযায়ী, প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বদাউন জেলায় ৫ জন এবং প্রতাপগড়ে ৪ জন মারা গেছেন। এছাড়া চন্দৌলি ও কুশীনগরে দুজন করে এবং সোনভদ্র জেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কানপুর দেহাত ও দেওরিয়াতেও পৃথক বজ্রপাতের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রয়াগরাজ জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হান্ডিয়া এলাকায়।অধিকাংশ মানুষ গাছচাপা পড়ে, দেয়াল ধসে অথবা বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ভাদোহি জেলায় ঝড়ের তাণ্ডব ছিল সবচেয়ে ভয়াবহ।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, মৌসুমের এই সময়ে উত্তর ভারতে এমন প্রবল ঝড় ও বজ্রপাত অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং খোলা জায়গা ও গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

এই দুর্যোগের কারণে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে উপড়ে পড়া গাছের কারণে। কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গম ও সবজির খেতে পানি জমে ফসল নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেটদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্যের রাজস্ব ও কৃষি বিভাগকে দ্রুত ক্ষতির জরিপ চালাতে বলা হয়েছে। বীমা কোম্পানিগুলোকেও ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ: শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত ৯০

আপডেট সময় ০৪:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬