সংবাদ শিরোনাম ::
Logo দিন-রাতের পার্থক্য মুছে দিল ‘মিডনাইট সান’, ৮৪ দিন সূর্যাস্ত হবে না যেখানে Logo দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, দুই বিভাগে হতে পারে ভারী বর্ষণ Logo ঈদুল আজহা কবে জানা যাবে আজ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’

ঈদুল আজহা কবে জানা যাবে আজ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

ঈদুল আজহা কবে তা জানা যাবে আজ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে তা জানা যাবে আজ সোমবার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হিজরি ১৪৪৭ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এ সভা আজ সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আলেম-ওলামা এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

সভা শেষে জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

দিন-রাতের পার্থক্য মুছে দিল ‘মিডনাইট সান’, ৮৪ দিন সূর্যাস্ত হবে না যেখানে

ঈদুল আজহা কবে জানা যাবে আজ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

আপডেট সময় ১২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬