সংবাদ শিরোনাম ::
Logo ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন আশার আলো Logo ‘স্থানীয় উদ্যোগ, বৈশ্বিক প্রভাব’ প্রতিপাদ্যে এবছরের আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস Logo ‘ভুট্টি’ বা ভুটানি গরুর আড়ালে বামনত্বের বাণিজ্যিকীকরণ! Logo ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo ১১ জেলায় তাপপ্রবাহ, আরও বিস্তৃত হয়ে থাকতে পারে কয়েকদিন Logo শিশু রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর Logo বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ পুনর্বহাল হচ্ছে, জলছাপে আসছে পরিবর্তন Logo ভূমিকম্প মোকাবিলায় খাল-নদী খননে জোর দিলেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা: প্রধান আসামি সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি Logo চুকনগর গণহত্যা দিবস: সরকারি হিসেবে ১০-১২ হাজার মানুষকে হত্যা, স্থানীয়দের দাবি ২০ হাজার

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি।

বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাসের পর থেকেই এই ছুটি কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বৃহস্পতিবারই শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।

এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির পর ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। এতে শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হবে। ২২ মে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবে।

জনপ্রিয় সংবাদ

ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন আশার আলো

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় ০৪:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬