সংবাদ শিরোনাম ::
Logo জীববৈচিত্র্য রক্ষায় দেশে জরুরি ভিত্তিতে ‘জিন পুল’ গড়ে তোলার তাগিদ Logo বিপন্ন পৃথিবী, বিপন্ন বাংলাদেশ: জীববৈচিত্র্য রক্ষায় আর কত দেরি? Logo প্রযুক্তির ছোঁয়ায় প্রকৃতি রক্ষা: রাবি ক্যাম্পাসের জীববৈচিত্র্য বাঁচাতে আসছে ‘বায়োব্লিটজ’ Logo তাপপ্রবাহের মাঝে রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন ঢাকা বারের না কোন আইনজীবী Logo শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী, নিয়েছেন বোনের দায়িত্ব Logo ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন আশার আলো Logo ‘স্থানীয় উদ্যোগ, বৈশ্বিক প্রভাব’ প্রতিপাদ্যে এবছরের আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস Logo ‘ভুট্টি’ বা ভুটানি গরুর আড়ালে বামনত্বের বাণিজ্যিকীকরণ! Logo ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

তাপপ্রবাহের মাঝে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

কয়েকদিনের তাপপ্রবাহের ভ্যাপসা গরমে হাঁপিয়ে ওঠা রাজধানী ঢাকায় মাঝারি মাত্রার বর্ষণে এসেছে স্বস্তি। আগেই পূর্বাভাস ছিল আজ দুপুর নাগাদ বৃষ্টির, সেই পূর্বাভাস বাস্তব হয়েছে। দুপুর ১২টার কিছু পরে রাজধানীর বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে।

তেজগাঁও, রামপুরা, শান্তিনগর, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, কলাবাগান, পান্থপথ ও গ্রীন রোডসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। কোথাও হালকা, কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এ

ক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্র্য রক্ষায় দেশে জরুরি ভিত্তিতে ‘জিন পুল’ গড়ে তোলার তাগিদ

তাপপ্রবাহের মাঝে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আপডেট সময় ০১:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬