সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই Logo ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ Logo বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’, জেনে নিন এর বিচিত্র রঙের রহস্য Logo মেক্সিকোতে বিশ্বকাপের আগেই স্থাপন করা হলো পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য Logo জীববৈচিত্র্য রক্ষায় দেশে জরুরি ভিত্তিতে ‘জিন পুল’ গড়ে তোলার তাগিদ Logo বিপন্ন পৃথিবী, বিপন্ন বাংলাদেশ: জীববৈচিত্র্য রক্ষায় আর কত দেরি? Logo প্রযুক্তির ছোঁয়ায় প্রকৃতি রক্ষা: রাবি ক্যাম্পাসের জীববৈচিত্র্য বাঁচাতে আসছে ‘বায়োব্লিটজ’ Logo তাপপ্রবাহের মাঝে রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন ঢাকা বারের না কোন আইনজীবী Logo শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী, নিয়েছেন বোনের দায়িত্ব

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই ফেসবুক পোস্টে তার ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি দাবি করেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।’

তিনি আরও লিখেন, ‘হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে ছাত্রদলেরে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তিনি জানান, স্থানীয় বিক্ষুব্ধ জনতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

আপডেট সময় ০৫:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬