কমপ্লিট শাটডাউনেও স্বাভাবিক রয়েছে মেট্রোরেল চলাচল

কোটা বিরোধী আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সকাল থেকে রাজধানীতে যানবাহন কম থাকলেও স্বাভাবিক রয়েছে মেট্রোরেল চলাচল।

অন্যদিনের মতোই বৃহস্পতিবার সকাল থেকে চলছে মেট্রোরেল। যাত্রীদের চাপও বেশি দেখা গেছে।

বুধবার রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার মেট্রোরেল চলাচল করবে।

বুধবার (১৭ জুলাই) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব আব্দুর রউফ জানান, ‘মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। মেট্রোরেল ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়।’

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

কমপ্লিট শাটডাউনেও স্বাভাবিক রয়েছে মেট্রোরেল চলাচল

আপডেট সময় ১২:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪