বিশ্বে দূষিত বায়ুতে ভুগতে থাকা ১২০ শহরের মধ্যে আজ বৃহস্পতিবার ঢাকার অবস্থান ২০ তম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের করা, বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ৭৭। সংস্থাটির ভাষ্যে, বায়ু মানের এই স্কোর ‘সহনীয়’। অর্থাৎ বায়ু দূষণে শীর্ষে থাকা ঢাকার বাতাস আজ সহনীয় মাত্রার।
প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি আজ ১১৩ স্কোর নিয়ে সাত নম্বরে অবস্থান করছে। বিশ্বে বায়ু দূষণের শিকার শহরের তালিকায় আজ ইরাকের রাজধানী বাগদাদ ৩১৪ স্কোর নিয়ে শীর্ষে এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
বায়ুমান অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো; ৫১ থেকে ১০০ স্কোরকে ‘সহনীয়’; ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’; ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’; ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
ডেস্ক রিপোর্ট 










