সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থায়নের মাধ্যমে বিশ্বে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রতিশ্রুত অর্থায়নের মাধ্যমে বিশ্বে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রত্যেক অংশীদারদের মাঝে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জলবায়ু কর্মকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে উন্নত বিশ্ব প্রয়োজনীয় অর্থায়ন না করায় এক ধরনের আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিল্পোন্নত ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৩ জুলাই) চীনের উহানে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ৮ম মিনিস্টিরিয়াল অন ক্লাইমেট অ্যাকশন শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিনের সেশনে দেওয়া বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকার নেওয়া জাতীয় অভিযোজন পরিকল্পনা, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন প্রভৃতি বাস্তবায়নের উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশ নিজস্ব তহবিলের মাধ্যমে বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে। কিন্তু এটি পর্যাপ্ত নয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের সবচাইতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম হওয়ায় উন্নত বিশ্বকে বাংলাদেশে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি করতে হবে।

পরিবেশমন্ত্রী এর আগে ৮ম মিনিস্টিরিয়াল অন ক্লাইমেট অ্যাকশনের প্রথম দিনে সাইডলাইনে কপ২৮ এর প্রেসিডেন্ট ড. সুলতান আহমেদ আল জাবের এবং চীনের মিনিস্টার ফর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট ড. হুয়াং রুংকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তারা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরিবেশমন্ত্রীর সঙ্গে জলবায়ু সম্মেলনে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক, উপ-পরিচালক (আন্তর্জাতিক কনভেনশন) মো. হারুন-অর-রশিদ প্রমুখ।

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থায়নের মাধ্যমে বিশ্বে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে

আপডেট সময় ০৩:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪