১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত থাকবে। পরবর্তীতে এসব পরীক্ষার সূচি জানানো হবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে এই নিয়ে এইচএসসির আটটি পরীক্ষা স্থগিত করা হলো।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রথমে ১৮ জুলাই এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
নিজস্ব সংবাদ : 




















