ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক মাধ্যম চালু হচ্ছে আজ বিকেলে

ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক মাধ্যম চালু হচ্ছে আজ বিকেলে । ছবি : সংগৃহীত

আজ বুধবার (৩১জুলাই) বিকেলের মধ্যেই দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যাশ সার্ভার খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর ফলে বিকেল থেকেই বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব আগের মতো নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। কিন্তু বন্ধ ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক মাধ্যম চালু হচ্ছে আজ বিকেলে

আপডেট সময় ০২:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪