সংবাদ শিরোনাম ::

আগামীকাল খুলছে প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামীকাল। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা ১৫ দিন বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল রোববার (৪ আগস্ট) খুলছে প্রাথমিক বিদ্যালয়। তবে আগামীকালও দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা এলাকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩১ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহ আগামী ৪ আগস্ট রোববার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।

এতে আরও বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।

কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৭ জুলাই রাতে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করা হয়। নামানো হয় সেনাবাহিনী। এরপর থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

আগামীকাল খুলছে প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় ০৩:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪