সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয়

নতুন আইজিপি মো.ময়নুল ইসলাম

নতুন আইজিপি মো.ময়নুল ইসলাম। ছবি:সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মো.ময়নুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে।

মো. ময়নুল ইসলাম নতুন নিয়োগের আগ পর্যন্ত ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল, ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সুপারনিউমারারি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত।

মঙ্গলবার দিবাগত রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মো.ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব মো.মাহাবুব রহমান শেখ।

এরআগে একই দিন দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি।

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

নতুন আইজিপি মো.ময়নুল ইসলাম

আপডেট সময় ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪