সংবাদ শিরোনাম ::
Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান । ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। এ ছাড়া জননিরাপত্তা বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে আজই এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চলতি বছরের ১৯ মে মো. আবদুর রহমান খান সচিব হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগদান করেন।

তিনি বিসিএস ১৩ তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) ক্যাডারে যোগদান করেন এবং মাঠ পর্যায়ে কর প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন।

আব্দুর রহমান খানের জন্ম লক্ষ্মীপুরে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে গভর্মেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট কোর্স, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

এছাড়াও তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পাবলিক ফাইন্যান্সিলয়াল ম্যানেজমেন্ট: ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড শীর্ষক মাস্টার্স পর্যায়ের শর্ট কোর্স সম্পন্ন করেন।

পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান

আপডেট সময় ০৭:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪