দুইদিন বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস

আগামী দুইদিন বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এর ফলে দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূল হয়ে দমকা বাতাস দেশের নদীতীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। উপকূলের সব জেলা ও সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে।  দুই দিন বৃষ্টি আরও বাড়তে পারে। দেশের বাকি এলাকাগুলোতেও বৃষ্টি চলতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।

দেশের উপকূলীয় এলাকাসহ ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার ওপর দিয়ে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর শক্তিশালী হয়ে উঠেছে। একই সঙ্গে সাগরের সুস্পষ্ট লঘুচাপের কারণে প্রচুর মেঘ তৈরি হয়েছে। ফলে আগামী তিন-চার দিন সারা দেশে প্রচুর বৃষ্টি হতে পারে। মাসের বাকি সময়জুড়ে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। এ কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা আছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

দুইদিন বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস

আপডেট সময় ০৬:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪