সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আজ জহির রায়হানের ৮৯তম জন্মদিন

বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম  উজ্জ্বল নক্ষত্র জহির রায়হানের আজ জন্মদিন।

১৯৩৫ সালের ১৯শে অগাস্ট জন্ম নেয়া জহির রায়হানের পড়াশোনার বিষয় ছিল বাংলা সাহিত্য। ১৯৫০ সালে খুব কম বয়সেই শুরু করেন তার সাহিত্যিক ও সাংবাদিক জীবন। বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর যোগ দেন সম্পাদক হিসেবে ‘প্রবাহ’ পত্রিকায়।

চলচ্চিত্রাঙ্গনে তার প্রবেশ ঘটে ‘জাগো হুয়া সাবেরা’ চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে। ১৯৬৮ সালে তিনি পরিচালনা করেন রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সাথেও জহির রায়হান ছিলেন সরাসরি সম্পৃক্ত। সেই আন্দোলনের প্রভাবেই তিনি নির্মাণ করেছিলেন কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি কলকাতায় অবস্থান করে নির্মাণ করেন বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘বার্থ অব নেশন’, ‘লিবারেশন ফাইটার্স’ এবং ‘ইনোসেন্ট জিনিয়াস’।

এরমধ্যে তার নির্মিত সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ‘জীবন থেকে নেয়া’। এই চলচ্চিত্রটি ১৯৭০ সালের এপ্রিলে মুক্তি পায়। সামাজিক এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়। সিনেমায় অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। এই ছবিতে ‘আমার সোনার বাংলা’ গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে।

মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ বড় ভাই শহীদুল্লাহ কায়সারের খোঁজে মিরপুরে যান জহির রায়হান। জানা যায় সেখান থেকে তিনি নিখোঁজ হন এবং তাকে আর পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আজ জহির রায়হানের ৮৯তম জন্মদিন

আপডেট সময় ০৪:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪