সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কমলার পক্ষে প্রচারণায় ওবামা, নতুন অধ্যায় সূচনার আহ্বান

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী কমলা হ্যারিসকে জয়ী করে মার্কিনীদের নতুন ইতিহাস সৃষ্টির আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিয়ে ওবামা এই আহ্বান জানান।

সম্মেলনে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে কমলার জয় ছিনিয়ে আনা যে কঠিন হবে সেটা নিজ মুখেই স্বীকার করেছেন ওবামা। তবে বিশ্বাস করা যায় এমন একটি আমেরিকার জন্য লড়াই করার পাশাপাশি কমলার পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাকে নিজের স্বার্থ উদ্ধারের মাধ্যম ছাড়া আর কিছুই ভাবেন না। আমাদের আর চার বছরের ধোঁয়াশা, হট্টগোল ও বিশৃঙ্খলার দরকার নেই। আমরা এই মুভি আগেই দেখে ফেলেছি। আর আমরা সবাই জানি যে সিক্যুয়েল সাধারণত খারাপ হয়। আমেরিকা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। নতুন গল্পের জন্য প্রস্তুত। আমরা প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য প্রস্তুত।

এদিন মঞ্চে উঠে দেড় ঘণ্টা কথা বলেন ৬৩ বছর বয়সি ওবামা। কমলা হ্যারিসের পেছনে বেশ শক্তভাবেই দাঁড়িয়েছেন তিনি। দেড় ঘণ্টার ভাষণে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনেরও বেশ প্রশংসা করেন এই সাবেক প্রেসিডেন্ট।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে নির্বাচনী প্রচারণার লড়াই চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন ট্রাম্প এবং কমলার জন্য এটা নতুন অভিজ্ঞতা।

তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতা, সাবেক প্রেসিডেন্টদের প্রশংসায় ভাসতে শুরু করেছেন কমলা। তার প্রতি সর্বোচ্চ সমর্থন দেখিয়েছেন হিলারি ক্লিনটনও।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

কমলার পক্ষে প্রচারণায় ওবামা, নতুন অধ্যায় সূচনার আহ্বান

আপডেট সময় ০৫:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪