ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন

ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন prokritibarta

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার ব্যাংকটির বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল।

বুধবার (২১ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে জানিয়ে গভর্নর বলেন, ‘ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক।’

উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন

আপডেট সময় ০৪:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪