সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত

সাজেকে আটকা পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করলো সেনাবাহিনী

সাজেকে আটকা পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করলো সেনাবাহিনী prokritibarta

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় বাঘাইহাট-সাজেক সড়ক পানিতে ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়ে দুই শতাধিক পর্যটক। পরে পানি কমায় শুক্রবার (২৩ আগস্ট) সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে সাজেক থেকে খাগড়াছড়িতে পর্যটকদের আনা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীরে অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী ফেসবুকে সংবাদ বিজ্ঞপ্তি আকারে পোস্টটি করে।

এতে উল্লেখ করা হয়, অতি বৃষ্টির কারণে বাঘাইহাট জোনের আওতাধীন কাসালং নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে এবং বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া, মাসালং বাজার) পানি ৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়। এছাড়াও গত ২২ আগস্ট ২০২৪ তারিখে বাঘাইহাট জোনের আওতাধীন ডাবপাড়া এলাকায় ভূমিধস ঘটায় সাজেক গমনাগমনের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলশ্রুতিতে ২১-২২ আগস্ট তারিখে সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েছিলেন।

পোস্টে জানানো হয়, শুক্রবার (২৩ আগস্ট) খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় যান চলাচলের উপযোগী করে সাজেকে আটকে পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহন যোগে নিরাপদে সরিয়ে আনে বাংলাদেশ সেনাবাহিনী।

এছাড়াও, রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করেন এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থা করেন।

সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান  

সাজেকে আটকা পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করলো সেনাবাহিনী

আপডেট সময় ১২:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪