সংবাদ শিরোনাম ::

সোনালী ব্যাগ পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে: পাট উপদেষ্টা

সোনালী ব্যাগ পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে: পাট উপদেষ্টা । ছবি : সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, সোনালী ব্যাগ পরিবেশবান্ধব বলে এ ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে।

আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের উপস্থিতিতে সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।

২০১৬ সালে ড.মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। ২০১৭ সালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লি. এর অভ্যন্তরে সোনালী ব্যাগ তৈরিতে প্রকল্প গ্রহণ করা হয়। গতবছর এর গুণগতমান বাড়াতে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’ এর অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

সোনালী ব্যাগ পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে: পাট উপদেষ্টা

আপডেট সময় ০৫:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪