সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারতের গুজরাটে অতি বৃষ্টিতে জলাধার উপচে বন্যা, মৃত ২৯

ভারতের গুজরাট রাজ্যে কয়েকদিন ধরে চলা ব্যাপক বৃষ্টিতে জলাধার উপচে এবং নদীর পানি বিপৎসীমা টপকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টি ও বন্যাজনিত কারণে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ১৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বন্যা কবলিত এলাকা থেকে এখনও বহু মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ক্ষুধার্ত এসব মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়ে আছেন।

রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে, এবারে গুজরাটে বার্ষিক গড়ের তুলনায় ১০৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এক বিবৃতিতে রাজ্য সরকার জানায়, রাজ্যের ১৪০টি জলাধার ও বাঁধ এবং ২৪টি নদী বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

অতি বৃষ্টির কারণে আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বমিত্রী নদীতে পানি ছাড়া হয়েছে। এতে নদীর নিম্নপ্রবাহে বন্যা দেখা দিয়েছে। নদী তীরবর্তী ভাদোদারা শহরের কিছু অংশসহ অন্যান্য শহর ও গ্রাম ১০ থেকে ১২ ফুট গভীর পানিতে তলিয়ে গেছে।

এই পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে না। দেশটির আবহাওয়া দপ্তর আরও বৃষ্টিপাতের ভবিষ্যদ্বাণী করছে। ৩০ অগাস্ট পর্যন্ত সেখানে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জানিয়ে সতর্ক করেছে তারা।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ভারতের গুজরাটে অতি বৃষ্টিতে জলাধার উপচে বন্যা, মৃত ২৯

আপডেট সময় ০২:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪